বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

করোনা পরবর্তী ঝুঁকি তরুণদের জন্যও একইরকম: গবেষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৬০ সময় দেখুন
করোনা পরবর্তী ঝুঁকি তরুণদের জন্যও একইরকম: গবেষণা


আন্তর্জাতিক ডেস্ক

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তরুণরাও পঞ্চাশোর্ধ্বদের মতো একই রকম শারীরিক জটিলতায় সম্মুখীন হচ্ছেন, এমনটাই জানাচ্ছে এক গবেষণার ফলাফল।

দেশটির শীর্ষ সাত বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের গবেষকরা দেখতে চেয়েছিলেন করোনা নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের জটিলতাগুলো আসলে কেমন?

সে লক্ষ্যে, যুক্তরাজ্যজুড়ে ৩০২টি হাসপাতালে ৭৩ হাজার ১৯৭ জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিভিন্ন বয়সী রোগীর ওপর গবেষণা চালিয়েছেন তারা।

ওই গবেষণায় দেখা গেছে, ১৯-৪৯ বছর বয়সীদের প্রতি ১০ জনে চার জন করোনার চিকিৎসা নেওয়াকালীনই হয় কিডনি অথবা ফুসফুস কিংবা শরীরের কোনো না কোনো অংশে নতুন করে জটিলতা বোধ করেছেন।

এই গবেষণায় নেতৃত্ব দেওয়া অধ্যাপক ক্যালুম সেম্পলে বিবিসিকে বলেছেন, এখন এটা পরিষ্কার যে; করোনা কেবলমাত্র বৃদ্ধদের রোগ নয়।

এছাড়াও, সাধারণ সর্দি-কাশি নিয়ে যারা হাসপাতালে আসেন তাদের চিকিৎসা পদ্ধতির সঙ্গে করোনা আক্রান্তের চিকিৎসা পদ্ধতির মিল নেই, করোনা রোগীর ক্ষেত্রে আরও অনেক বেশি দায়িত্বশীল আচরণ করতে হয়। এ কথাও গবেষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে বলে বিবিসিকে জানান ওই অধ্যাপক।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর