রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

রেজা কিবরিয়া উদ্ভট লোক: নুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১০২ সময় দেখুন
রেজা কিবরিয়া উদ্ভট লোক: নুর


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গণ অধিকার অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু বলেছেন, সরকারের সঙ্গে আঁতাত করে ড. রেজা কিবরিয়া ইনসাফ কায়েমের মিটিংয়ে গিয়েছিলেন। আমরা নিষেধ করেছি, আপনি ওদের বৈঠকে বা মিটিংয়ে যাবেন না। তিনি আামদের কথা রাখেননি। ড. রেজা কিবরিয়া একজন উদ্ভট চরিত্রের লোক।

রোববার (২ জুলাই) রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। এ সময় দলের নেতা মুহাম্মদ রাশেদ খান ও শাকিলুজ্জামান উপস্থিত ছিলেন।

ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক প্রসঙ্গে নুর বলেন, ‘মোসাদের সঙ্গে আমার কোনো বৈঠক হয়নি, আর্থিক লেনদেন হয়নি। আমাদের বিরুদ্ধে এ সব অপপ্রচার করা হচ্ছে। রেজা কিবরিয়া যা বলেছেন তা অসত্য এবং অপপ্রচার।’

দল পরিচালনায় আর্থিক জোগান বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় বড় রাজনৈতিক দলগুলো ডোনারদের সহায়তায় পরিচালিত হচ্ছে। আমাদের তো ব্যবসায়ীরা টাকা দেবে না, আমাদের দল পরিচালিত হচ্ছে বখশিসের টাকায়। কেউ যদি আমাদের বখশিস দিতে চায়, অবশ্যই আমরা তা নেব।’

নুর জানান, গণঅধিকার পরিষদের নেতৃত্ব ঠিক করতে আগামী ১০ জুলাই ঢাকায় একটি কাউন্সিল করে নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করা হবে।

সারাবাংলা/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর