রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘রেজা কিবরিয়া ও নুরের বাহাস রাজনীতিতে কৌতুকের জন্ম দিয়েছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
‘রেজা কিবরিয়া ও নুরের বাহাস রাজনীতিতে কৌতুকের জন্ম দিয়েছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের মধ্যকার দ্বন্দ্ব, তাদের পাল্টা পাল্টি বক্তব্য রাজনীতিতে কৌতুকের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, তাদের কোনো জনভিত্তি নেই। তারা টেলিভিশনে এবং নিজেদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে কাঁদা ছোড়াছুড়ির সৃষ্টি করছে। তাদের বাহাস আমরা উপভোগ করছি।

সোমবার (৩ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ এট এ গ্ল্যান্স বইয়ের মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘নুরের বিরুদ্ধে তো ঢাকায় নিযুক্ত প্যালেস্টাইন রাস্ট্রদূত অভিযোগ এনে সংবাদ সম্মেলন পর্যন্ত করেছেন। নুর তার জবাবও দিতে পারেনি এখন পর্যন্ত।’

এ সময় বিএনপির নানা কর্মকাণ্ড ও নেতাদের বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী বিএনপিরর অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলেই জ্বালাও পোড়াও কমেছে। আইন শৃঙ্খলা বাহিনী যে ব্যবস্থা নিয়েছে তা রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশে নয়, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনকালীন সরকারের দায়িত্ব বর্তমান সরকারই পালন করবে। বিএনপি দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বিএনপি যেহেতু তত্বাবধায়ক সরকার চায় সেহেতু আলোচনার কোনো প্রশ্ন আসে না।’

নির্বাচনকালীন সরকারে বিএনপি থাকতে পারে কী না এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিএনপি তো সংসদে নেই। সে কারণেই তাদেরকে এখানে রাখার সুযোগ নেই। তবে নির্বাচনকালীন সরকারের কাঠামো হবে সংবিধান অনুযায়ী।’

এর আগে, বাংলাদেশ এট এ গ্ল্যান্স বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্য মন্ত্রী। এ সময় বাংলা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক স ম কিবরিয়া উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর