শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রদানমন্ত্রীর উপহারের ট্যাব পেলো কমলগঞ্জের ১২০ শিক্ষার্থী 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১০২ সময় দেখুন
প্রদানমন্ত্রীর উপহারের ট্যাব পেলো কমলগঞ্জের ১২০ শিক্ষার্থী 


শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

         

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সরকারী, এমপিওভুক্ত, নন এমপিওভূক্ত কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসমূহের একাদশ, দ্বাদশ, নবম  ও দশম শ্রেণীর ১২০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার(১১ জুলাই)দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা এবং ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)  রইস আল রেজুয়ানের সভাপতিত্বে ও শিক্ষক মো.মোশাহিদ আলীর সঞ্চালনায় ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ পরিচালক সৌরভ পাল মিঠুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন,সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমদ মানিক,কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিদ আলী, রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সোলেমান মিয়াসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর