রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

তৃণমূলকে গাইডলাইন দিতে আ.লীগের বিশেষ বর্ধিত সভা ৬ আগস্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
তৃণমূলকে গাইডলাইন দিতে আ.লীগের বিশেষ বর্ধিত সভা ৬ আগস্ট


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ঘনিয়ে আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে তৃণমূল নেতা ও দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে গাইডলাইন দিতে আগামী ৬ আগস্ট সকালে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আহ্বান করা হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় দলের সভায় পূর্ব নিধারিত তারিখ ৩০ জুলাইয়ের পরিবর্তে ৬ আগস্ট চূড়ান্ত করা হয়। দলটির উপ-দফতর সম্পাদক সম্পাদক সায়েম খান সারাবাংলাকে এ তথ্য জানান।

এর আগে, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছিল, সেখানে ৩০ আগস্ট সভার তারিখ নিধারণ করা ছিল।

ওই চিঠিতে বলা হয়েছিল, আগামী ৩০ জুলাই সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা।

এতে বলা হয়, বর্ধিত সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জেলা/মহানগর/উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলের সংসদ সদস্য, দলের জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়ররা, দলের সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

এতে আরও বলা হয়, জেলা/মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংশ্লিষ্ট জেলা/মহানগর শাখার অধীন উল্লিখিত নেতাদের নামের তালিকা যৌথ স্বাক্ষরে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে। একইসঙ্গে বর্ধিত সভায় সবাইকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকার জন্য জরুরি সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনআর/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর