শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ছাত্রদল নেতা খুনের দায়ে দুইজনের যাবজ্জীবন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
সিরাজগঞ্জে ছাত্রদল নেতা খুনের দায়ে দুইজনের যাবজ্জীবন – Corporate Sangbad


সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ইকবাল হোসেন (২০) হত্যা মামলায় নিহতের ভাইসহ দুই আসামিকে যাবজ্জীবন এবং অপর দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই কারাদণ্ড প্রদান করেন।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ি গ্রামের সোহবার শেখের ছেলে মজনু মিয়া (৪২) ও একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও নিহতের বড়ভাই লাল বাবু (৪০) ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মাজনাবাড়ি গ্রামের বছির শেখের ছেলে রবিউল ইসলাম (৩৮) ও ছলি ওরফে চিকাছলির ছেলে রেজাব (৩৯)।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০০৩ সালে কাজীপুর উপজেলার মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ের কাজ চলছিলো। এসময় ছাত্রদল নেতা ইকবাল হোসেনের নেতৃত্বে তার ভাই লাল বাবু, মজনু মিয়া, রবিউল, রেজাব সহ ৭/৮ জন যুবক ঠিকাদারের কাছে চাঁদাদাবি করে। ঠিকাদার চাঁদা দিতে অস্বীকার করলে তারা ছাদ ঢালাই কাজ বন্ধ করে দেয়। এ খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের ভাই শফিকুল ইসলামসহ স্থানীয় লোকজনের বাঁধার মুখে ইকবাল ও তার লোকজন চলে যায়।

এরই জেরে পরের দিন ছাত্রদল নেতা ইকবাল হোসেন লোকজন নিয়ে মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভাই শফিকুল ইসলামের উপর হামলা চালায়। এসময় মজনু মিয়া ডেগার দিয়ে শফিকুলকে পর পর ৫টি আঘাত করে। ৫ম আঘাতটি শফিকুল সরে যাওয়ায় ছাত্রদল নেতা ইকবাল হোসেনের বুকে ডান পাশে লেগে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এঘটনায় নিহত ইকবালের ভাই লাল বাবু বাদী হয়ে কাজীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসলে তদন্তকারী কর্মকর্তা নিজেই বাদী হয়ে প্রধান শিক্ষকের ভাই শফিকুলের উপর হামলাকারীদের আসামি করে মামলা দায়ের করেন।

মামলা চলাকালে ৩৭ জনের স্বাক্ষ্য গ্রহণ করে আদালত। দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ নিহতের ভাইসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই আসামিকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত।,



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর