রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রংপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১১১ সময় দেখুন
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রংপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রংপুর: বিএনপির অগ্নিসন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি এবং সহিংস ঘটনার প্রতিবাদে রংপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ জুলাই) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আগামী ২ আগস্ট রংপুরে জেলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুরে অবস্থান করা কেন্দ্রীয় নেতারা এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে অংশ নেতারা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী এবং কেন্দ্রীয় সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া।

মিছিলটি মিছিলটি হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে রংপুর শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে বিএনপিকে নৈরাজ্য সহিংসতা অগ্নিসন্ত্রাসের পথে না হেঁটে সোজা পথে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

রংপুর জেলা ও মহানগর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন (বকুল), যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী (বাবলু), জয়নাল আবেদীন ও আনোয়ারুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী সদস্যসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর