হ্যাকাররা WhatsApp-এর ডেটা চুরি করার জন্য একটি ফেক অ্যান্ড্রয়েড অ্যাপের ব্যবহার করছে। এর ফলে অ্যান্ড্রয়েড ইউজারদের এই বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। অ্যান্ড্রয়েড ইউজারদের এই ফেক অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে সতর্ক থাকতে হবে। একটি সাইবার সিকিউরিটি ফার্মের তথ্য অনুসারে SafeChat নামের অ্যাপটি ভারতের মতো দেশে ইউজারদের ডেটা চুরি করতে ব্যবহার করা হচ্ছে। ফার্ম Cyfirma দ্বারা ব্যাখ্যা করা হয়েছে যে, এই অ্যাপটি মূলত একটি উন্নত ম্যালওয়্যার, যা ছদ্মবেশে নিজেকে একটি চ্যাটিং অ্যাপ হিসাবে সকলের সামনে তুলে ধরেছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, “আমাদের প্রাথমিক প্রযুক্তিগত বিশ্লেষণে জানা গিয়েছে যে, এই হামলার পিছনে রয়েছে APT Bahamut। এর সঙ্গে জড়িত পূর্ববর্তী ঘটনাগুলির সঙ্গে, এই আক্রমণের প্রকৃতি সম্ভবত ইঙ্গিত দেয় যে, এটি একটি জাতি-রাষ্ট্র সরকারের স্বার্থে করা হয়েছিল।”
মনে করা হচ্ছে যে SafeChat হল Coverlm-এর একটি রূপ, যা টেলিগ্রাম, সিগন্যাল, WhatsApp এবং এমনকী মেসেঞ্জারের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপ থেকে ডেটা চুরি করার জন্য পরিচিত৷ সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল, এটি বিশেষ ভাবে আরও বেশি ইউজারদের ডিভাইসের পারমিশন অ্যাকসেস করতে পরিচালনা করা হয়, যা ইউজারদের জন্য একটি বড় থ্রেট হতে পারে।
এজেন্সি লক্ষ্য করেছে যে, কেউ একবার এটি ইনস্টল করলে, অ্যাপের নামটি সেফ চ্যাট মেন স্ক্রিনে প্রদর্শিত হয়। ইউজাররা যখন সেই অ্যাপটি খুলবে, তখন ব্যক্তিকে একটি নিরাপদ চ্যাটিং প্ল্যাটফর্ম ব্যবহার করার বিষয়ে জানানো হয়। একবার ইউজার সেই পর্যায়ে পৌঁছে গেলে, অ্যাপটি তখন বিভিন্ন ফিচার পরিচালনা করার অনুমতি চায় এবং এটি হল আসলে আক্রমণ শুরু করার জন্য হ্যাকারের নির্দেশ।
আরও পড়ুন- রান্না-ফুল-ভালবাসা-বিয়ে এমনকী কম্পিউটার দেখেও ভয় পান অনেকে, রীতিমতো ‘ফোবিয়া’! বিশ্বাস করা কঠিন
আরও পড়ুন-মর্মান্তিক! করোনায় মৃত্যু হল ৭ মাসের শিশুর, শোকের ছায়া পরিবারে
অ্যাপটির সামগ্রিক UI এটিকে আসলের মতোই দেখায়, যা হ্যাকারের জন্য ডিভাইসে অ্যাকসেস পাওয়া সহজ করে তোলে সিকিউরিটি চেকগুলিকে সজাগ না করে। Cyfirma টিম জানিয়েছে যে, অতীত এবং বর্তমান লক্ষ্যগুলির উপর ভিত্তি করে, এটি দৃঢ়ভাবে পরামর্শ দেয় যে APT গ্রুপ ভারতীয় ভূখণ্ডের মধ্যে কাজ করে।
জনসাধারণকে এই ধরনের অ্যাপ সম্পর্কে নিয়মিত সতর্ক করা হয় এবং SafeChat-ও এর থেকে আলাদা নয়। এর জন্য ইউজারদের থার্ড-পার্টি অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা এড়িয়ে চলা উচিত। অজানা লিঙ্ক থেকে প্রাপ্ত কোনও অ্যাপও ডাউনলোড করা উচিত নয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Whatsapp