বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গলাচিপার পপি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৬০ সময় দেখুন
গলাচিপার পপি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি::

পটুয়াখালীর গলাচিপায় পপি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পপি আক্তার (২০) কে গত ২ আগষ্ট শশুর বাড়িতে যৌতুকের দাবীতে পিটিয়ে হত্যার করার প্রতিবাদে ৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৫ টায় ডাকুয়া ইউনিয়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহত পপির পরিবার ও এলাকার সাধারণ জনগণ।

ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে শশুর বাড়ি চরমোন্তাজ চরমার্গারেট গ্রামে। পপির পরিবারের দাবি পপির মৃত্যুর জন্য দায়ী পপির স্বামী ও শশুরবাড়ির লোকজন। এদিকে পপির মৃত্যুর ঘটনায় স্বামী, শাশুড়ী সহ ৪ জনকে আটক করেন রাঙ্গাবালী থানা পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠায়। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে নিহতের পরিবার ও এলাকার সাধারণ জনগণ নিহত পপির লাশ নিয়ে স্বামী, শাশুড়ীসহ হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিহত পপি আক্তারের পিতা মো. নাসিরউদ্দিন খান, ডাকুয়া ইউপি সদস্য জাকির হোসেন, রতনদী তালতলী ইউপি সদস্য রিয়াজুল গাজী প্রমুখ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর