শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নাটোর জেলায় আশ্রয়ণ প্রকল্পের আরো ৫৬৭টি বাড়ি হস্তান্তরের জন্যে প্রস্তুত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
নাটোর জেলায় আশ্রয়ণ প্রকল্পের আরো ৫৬৭টি বাড়ি হস্তান্তরের জন্যে প্রস্তুত


রাজু দে (স্টাফ রিপোর্টার) নাটোর ::

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নাটোর জেলার তিনটি উপজেলায় হস্তান্তরের জন্যে আরো ৫৬৭টি বাড়ি প্রস্তুত হয়েছে। আগামী ৯ আগস্ট উপকারভোগীদের মাঝে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হবে। ইতোমধ্যে সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন শেষে তাদের অনুকূলে দলিলের নাম খারিজের কাজ শেষ হয়েছে।

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর আহমেদ মাছুম, রেভিনিউ ডেপুটি কালেক্টর শামিমা আক্তার জাহান এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় জানানো হয়, ইতোপূর্বে চারটি পর্যায়ে পাঁচ হাজার ৫২টি পরিবারকে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করা হয়েছে। জেলার তিনটি উপজেলায় ৫৬৭টি বাড়ির নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে। এরমধ্যে নাটোর সদর উপজেলায় ১০০টি, নলডাঙ্গা উপজেলায় ১০৮টি এবং সিংড়া উপজেলায় ৩৫৯টি। এরআগে জেলার বাগাতিপাড়া উপজেলা ২০২২ সালের ১৮ জুলাই এবং গুরুদাসপুর, বড়াইগ্রাম ও লালপুর উপজেলা গত ২৭ ফেব্রয়ারি ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষিত হয়।

চারটি পর্যায়ে জেলায় দুই শতাংশ করে জমির উপরে মোট পাঁচ হাজার ৬১৯টি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানানো হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর