সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

নেট না থাকলেও হারানো ফোন খুঁজতে Find My Device ফিচার আনছে Google – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
নেট না থাকলেও হারানো ফোন খুঁজতে Find My Device ফিচার আনছে Google – News18 Bangla


নয়াদিল্লি: টেক জায়ান্ট কোম্পানি গুগলের ফাইন্ড মাই ডিভাইস লঞ্চ হতে আরও সময় লাগতে পারে। গুগল নিশ্চিত করেছে যে, ফাইন্ড মাই ডিভাইস ফিচারের আপগ্রেড সংস্করণের রোলআউট শুরু করতে কিছুটা সময় লাগতে পারে। সংশোধিত এই সংস্করণটির মাধ্যমে অ্যান্ড্রয়েড ইউজারদের অ্যাপল ডিভাইসগুলিকে ট্র্যাক করতে সহায়তা করার কথা ছিল। কিন্তু, মনে করা হচ্ছে ট্র্যাকারটির ব্যক্তিগত রাখার প্রযুক্তি এখনই প্রকাশের জন্য প্রস্তুত নয়, যা নতুন ফিচার চালু করতে দেরি করছে।

বিলম্বের কারণ হিসেবে মনে করা হচ্ছে অ্যাপল এখনও iOS-এ প্রাইভেসি ফিচার আনতে পারেনি, এর ফলে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এই ফিচার চালু করতে সময় লাগছে। গুগল তার ব্লগ পোস্টে জানিয়েছে যে, “এই সময় আমরা ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কের রোলআউট হোল্ড করে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ না অ্যাপল আইওএসের জন্য সুরক্ষা প্রয়োগ করছে।”

আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?

এই বছরের শুরুর দিকে Google I/O-তে গুগল ঘোষণা করেছিল যে, এটি ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কে লাখ লাখ ডিভাইস নিয়ে আসছে এবং এটিকে অ্যাপলের প্ল্যাটফর্ম দ্বারা সমর্থিত ডিভাইসগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলছে। কিন্তু, এই সিস্টেম সামগ্রিক প্রাইভেসিকে প্রশ্নের মুখে ফেলতে পারে। যার জন্য উভয় সংস্থাই নতুন সিকিউরিটি নীতি এবং প্রযুক্তি মেনে চলছে, যা অ্যাপল এখনও iOS-এর জন্য প্রয়োগ করতে পারেনি।

অজানা ট্র্যাকারদের জন্য অ্যালার্ট পাওয়াও এক্ষেত্রে একটি প্রয়োজনীয় সংযোজন। গুগল এবং অ্যাপল উভয়েই মোবাইলে এই ফিচার কাজ করতে চায়। কিন্তু, যেহেতু এখনও এটিকে iOS-এর জন্য আনা হয়নি, তাই Google মনে করে যে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয়ের ক্ষেত্রে এই ফিচারের জন্য অপেক্ষা করা ভাল হবে।

এই ফিচারের সম্পূর্ণ রোলআউট কবে হতে পারে, সেই বিষয়ে এখনই পরিস্কার করে কিছু বলা যাচ্ছে না। গুগল বছরের শেষের দিকে একটি টাইমলাইন সম্পর্কে কথা বলেছে, তবে এটি নিয়ে আসতে অ্যাপলের সমর্থন প্রয়োজন। তাই আপাতত উভয় কোম্পানির আপডেটের উপরে নজর রাখা ছাড়া উপায় নেই, যাতে ইউনিফাইড ট্র্যাকার অ্যালার্ট চালু হলেই সঙ্গে সঙ্গে সেই বিষয়ে জানা যায়।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Google, Tech news, Tech tips



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর