মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শোক সভা, এক মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে পুখুরিয়া মহিলা কলেজ উদ্যোগে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ আবদুর রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৪৩- চাঁপাইনবাবগঞ্জ-১আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
পুকুরিয়া মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক মামুন উর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুনাল মুখার্জী, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও জাতীয় পঙ্গু হাসপাতালের সাবেক যুগ্ম পরিচালক ডাঃ তরিৎ কুমার সাহাসহ অন্যরা।
শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।