রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘ইতিহাস প্রমাণ করেছে বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্ত্বার প্রতীক’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
‘ইতিহাস প্রমাণ করেছে বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্ত্বার প্রতীক’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিচক্র ভেবেছিল ইতিহাস থেকে তাকে চিরতরে বিচ্ছিন্ন করা যাবে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তার প্রতীক।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রূপগঞ্জ উপ‌জেলা প্রশাস‌নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এদিন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গ‌ণে বঙ্গবন্ধুর ম্যুরা‌লে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ঋণের চেক বিতরণ করা হয়।

‘ইতিহাস প্রমাণ করেছে বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্ত্বার প্রতীক’

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘কি কষ্টের দিন যে বঙ্গবন্ধুর মাথার ওপর ছিল। কি অমানুষিক কষ্ট করে তিনি একটা সংকট থেকে যুদ্ধ করে দেশকে পাকিস্তানের কাছ থেকে বের করে নিয়ে এসেছেন। ফসল যখন ঘরে উঠল, সে ফসল ব্যবহার করা গেল না, তখনই তাকে হত্যা করা হলো। ঘাতকপক্ষ ভেবেছিল বঙ্গবন্ধু তো দেশকে একটা সম্মানজনক স্থানে নিয়ে গেছেন, এখন তার শ্রমের ফসল আমরা ভোগ করব, আমরা তার গড়ে তোলা দেশকে শাসন করব। যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, তবে সাড়ে তিন বছরের কষ্টের ফসলের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতির মজবুত ভিত তৈরি হতো। তিনি দেশকে পূর্ণতা দিতে পারতেন।’

‘ইতিহাস প্রমাণ করেছে বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্ত্বার প্রতীক’

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। তবে সেই স্বপ্ন বুকে নিয়ে দেশের উন্নয়ন করে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাবার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলছেন। কিন্তু দুর্ভাগ্য বঙ্গবন্ধু সেই সোনার বাংলা দেখে যেতে পারেননি। কারণ, একটি কুচক্রিমহল তাকেসহ পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করে। আমাদের প্রধানমন্ত্রী বেঁচে গিয়েছিলেন। এর পর তিলে তিলে বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগকে সাজিয়েছেন এবং এই সোনার বাংলা গড়ে তুলছেন। এটা বলতেই হয়- নৌকা আছে বলেই আজ দেশের উন্নয়ন হচ্ছে, আমরা দারিদ্রহীন ও ক্ষুধামুক্ত একটি দেশ পেয়েছি।’

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হক’র সভাপ‌তি‌ত্ব অনুষ্ঠা‌নে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ, উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার আমান উল্লাহ প্রমুখ।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর