বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ময়মনসিংহে বন্ধ ঘরে ঝুলন্ত অবস্থায় স্বামীর ও খাটের ওপর থেকে স্ত্রী’র মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৬১ সময় দেখুন
ময়মনসিংহে বন্ধ ঘরে ঝুলন্ত অবস্থায় স্বামীর ও খাটের ওপর থেকে স্ত্রী’র মরদেহ উদ্ধার


মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ ব্যুরো ::

ময়মনসিংহের চুরখাই এলাকা থেকে বন্ধ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় স্বামীর ও খাটের ওপর থেকে স্ত্রী’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত দম্পতি হলেন-সদর উপজেলার চুরখাই কান্দাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে মোঃ জুলহাস (২৬) ও তাঁর স্ত্রী মোছাঃ অঞ্জনা (২৪)। জেলার গৌরীপুর উপজেলার খোদাবক্সপুর গ্রামের মোঃ সুরুজ আলীর মেয়ে অঞ্জনা।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার চুরখাই কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।আর পুলিশের সুরতহালে স্বামীর মরদেহ ঘরের
আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে থাকা এবং স্ত্রীর মরদেহ খাটের ওপরে পড়েছিল বলে বলা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ‘প্রায় ৯ মাস আগে জুলহাস ও অঞ্জনার বিয়ে হয়। এটি তাদের দু’জনেরই দ্বিতীয় বিয়ে। বর্তমানে অঞ্জনা চার মাসের অন্তঃসত্ত্বা। গত রাতে তাঁরা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ সকালে ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির লোকজনের। পরে চালের টিন সরিয়ে দরজা খুলে দু’জনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় তারা।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।তবে,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাস রোধে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কেন বা কী কারণে তাঁরা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে। এরই মধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর