রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন এরশাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন এরশাদ


স্পেশাল করসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন রওশন এরশাদ। দলের সিনিয়র কো-চেয়ারম্যানদের সিদ্ধান্তে আগামী কাউন্সিল না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২২ আগস্ট) জাতীয় পার্টির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ কমিটি, নানা ধরনের মামলা-মোকদ্দমা এবং দল পরিচালনায় অযোগ্যতা ও অসাংগঠনিক আচরণের কারণে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে চেয়ারম্যান পদ থেকেও তারা অব্যাহতি দিয়েছেন।

পার্টি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৭ ডিসেম্বর জাতীয় পার্টির ৪ জন কো-চেয়ারম্যান ও ২ জন প্রেসিডিয়াম সদস্য এক সভায় অংশ নেন। সেখানে দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও নাসরিন জাহান রত্না উপস্থিত ছিলেন।

কার্যবিবরণী থেকে জানা যায়, মামলা মোকদ্দমায় জাতীয় পার্টির চলমান অচল অবস্থা নিরসনে রওশন এরশাদকে উদ্যোগ নিতে আহ্বান জানানো হয় সভায়। দলের ক্রান্তিকাল মোকাবিলায় তাকে অস্থায়ী ভিত্তিতে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও মনোনীত করা হয়।

উল্লেখ্য, রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি সংসদে বিরোধীদলীয় নেতা। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জি এম কাদের। গত রোববার তিন দিনের সফরে ভারতে গেছেন তিনি। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

সারাবাংলা/এএইচএইচ/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর