রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

তারেক রহমানের জন্য আমাদের লজ্জা হয়: নানক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
তারেক রহমানের জন্য আমাদের লজ্জা হয়: নানক


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আপনার (তারেক রহমান)জন্য আমাদের লজ্জা হয়। মুচলেকা দিয়ে রাজনীতি না করার শর্তে দেশ থেকে পালিয়েছেন আপনি।

নানক বলেন, ‘পলাতক তারেক জিয়ার বার্তায় বিএনপি দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করতে চায়।’

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একুশে আগস্টের বোমা হামলা বিএনপি পূর্বপরিকল্পিত উপায়ে ঘটিয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।

তিনি বলেন, ‘আমরা মুক্তমঞ্চে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্ত আজকে কালকে করে খালেদা- নিজামীর সরকার ২০ তারিখেও আমাদেরকে মুক্তমঞ্চে সমাবেশের অনুমতি দেয়নি। কারণ তারা পূর্বপরিকল্পিতভাবে পরিকল্পনা সাজিয়ে রেখেছে কিভাবে হামলা চালানো হবে। তৎকালীন সময়ে জিয়াউর রহমান কাঁটা চামচ দিয়ে নাস্তা করতেন এবং ঠানন্ডা মাথায় মানুষ খুনের নির্দেশ দিয়েছেন। ঠিক তেমনি তার ছেলে তারেক জিয়া ঠান্ডা মাথায় ১৪ টি গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিতে চেয়েছে সেদিন।’

তারেক রহমানকে ‘লাদেন রহমান’ আখ্যা দিয়ে নানক বলেন, ‘দুদিন আগে অস্ত্রসহ ছাত্রদলের ছয় নেতা গ্রেফতার হয়েছে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কেন এবং কার নির্দেশে এসব অস্ত্র মজুদ করা হচ্ছে। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’

বিএনপি আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, তারা আগামী নির্বাচন বাঞ্ছলের ষড়যন্ত্র করছে। কারণ, বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। তারা জনগণের রায়ও বিশ্বাস করে না। আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে পারলেই কেউ আমাদের কোন ক্ষতি করতে পারবে না।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে স্মরণসভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সজল কুন্ডু। স্মরণসভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান প্রমুখ।

সারাবাংলা/আরআইআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর