রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় বিএনপির র‌্যালি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় বিএনপির র‌্যালি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি বের করেছে বিএনপি। শুক্রবার (১ আগস্ট) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু করে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ সড়ক, মতিঝিলের শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, হাটখোলা হয়ে রাজধানীর সুপার মার্কেটের কাছে শেষ হয়।

বড় আকৃতির জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন, জিয়াউর রহমান-খালেদা জিয়া-তারেক রহমানের প্রতিকৃতিসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী এই র‌্যালিতে অংশ নেয়।

র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ‘আমরা এই র‌্যালির অনুষ্ঠান করলেও আমাদের মূল লক্ষ্য একদফা আন্দোলন। একদফা আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশে যে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার এদেশের ১৮ কোটি মানুষের ওপর চেপে বসেছে তাকে বিদায় দিতে হবে। সেটাই আমাদের এক দফা আন্দোলন।’

তিনি বলেন, ‘মনে রাখতে হবে বিএনপি কেন সৃষ্টি করেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনিই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, এ দেশের মানুষের হাতে ভোটের অধিকার। আজকে আওয়ামী লীগ সরকার এদেশে অলিখিত বাকশাল ও মানুষের ওপরে হামলা-মামলা-জেল-জুলুম-অত্যাচার-নির্যাতন-গুম-খুন দিয়ে তাদের ক্ষমতাকে তারা দীর্ঘ স্থায়ী করতে চায়। কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না।’

‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত কর্মসূচী আমরা প্রতিনিয়ত অনুসরণ করে রাজপথে আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই অগণতান্ত্রিক সরকারকে বিদায় দিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। এটাই আজকে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ’— বলেন মঈন খান।

স্থায়ী কমিটির সদস্য আমির খসুর মাহমুদ চৌধুরী বলেন, ‘বাকশালীরা এদেশের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। জিয়াউর রহমান এই দল (বিএনপি) সৃষ্টি করেছিলেন গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আইনের শাসন ফিরিয়ে দেওয়ার জন্য, গণমাধ্যমে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। এই দল সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্য।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় বিএনপির র‌্যালি

 

তিনি বলেন, ‘যে গণতন্ত্রের জন্য দেশনেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত লড়াই করে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। এখন আবার আন্দোলন শুরু হয়েছে গণতন্ত্র ফিরে পাবার জন্য। এই আন্দোলনের কে নেতৃত্ব দিচ্ছেন? তারেক রহমান সাহেব। গণতন্ত্র ফিরে পাবার, ভোটাধিকার ফিরে পাবার, বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাবার আন্দোলনের, নিরাপত্তা ফিরে পাবার আন্দোলনের।’

আমীর খসরু বলেন, ‘আজকের গণতন্ত্রের লড়াইয়ে অন্তরায় কারা কারা? এক নম্বর অন্তরায় হচ্ছে আওয়ামী লীগের দলীয় পুলিশ বাহিনী। এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আরেকটা অন্তরায় হচ্ছে বাংলাদেশ আওয়ামী বিচারক লীগ। এরা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের আরেকটি অন্তরায়।’

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আজকে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই সরকারের দল হলো বাংলাদেশের কোটিপতিরা। আমরা এই সরকারের পরিবর্তন চাই। আমরা এদেশে কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মানুষ, বেকার যুবক তাদের সরকার প্রতিষ্ঠা করতে চাই। আর সেজন্য একদফা দাবি আদায় করতে হবে। এর কোনো বিকল্প নাই।’

র‌্যালিতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি হাতে ‘শুভ শুভ শুভদিন, বিএনপির জন্মদিন’, ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘তারেক রহমানের বার্তা, ফয়সালা হবে রাজপথে’ ইত্যাদি শ্লোগান দেয় কর্মী-সমর্থকরা।

মহানগর বিএনপি, মুক্তিযোদ্ধা দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ছাত্র দল, কৃষক দল, ডক্টরস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন, জাসাস, ছাত্র দল, সম্মিলিত পেশাজীবী পরিষদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতি নাইটেঙ্গল রেস্তোরাঁ থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত গোটা সড়ক বন্ধ হয়ে যায়।

মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসজিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বক্তব্য দেন।

র‌্যালিতে বিএনপির খোলা ট্রাকের করে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আবুল খায়ের ভুঁইয়া, হাবিবুর রহমান হাবিব, শাহজাদা মিয়া, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা, কায়সার কামাল, মীর সরাফত আলী সপু, নাসির উদ্দিন অসীম, রফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম বকুল, সেলিমুজ্জামান সেলিম, আবদুল কাদির ভুঁইয়া জুয়েলসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।

সারাবাংলা/এজেড/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর