শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে দগ্ধ আরও এক জেলের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
কক্সবাজারে মাছ ধরার ট্রলারে দগ্ধ আরও এক জেলের মৃত্যু


ডেস্ক রিপোর্ট::  কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শফিকুল ইসলাম (২৬) নামে আরও এক জেলের মৃত্যু হয়েছে। এনিয়ে ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রহিম উল্লাহ (৩০), আরমান (২২) ও শাহিন (৩৫) নামে তিনজনের মৃত্যু হয়। এছাড়া গত ৩ সেপ্টেম্বর একই ঘটনায় দগ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান গণি নামে একজনের মৃত্যু হয়। তার আগে ২ সেপ্টেম্বর ঢাকায় নেওয়ার পথে আয়ুব আলী নামে আরেক জেলের মুত্যু হয়।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় ১২ জেলে। ছয় নম্বর ঘাটে নোঙর করা এফবি লাকি নামের ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর