শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে আটক ৪৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ সময় দেখুন
জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে আটক ৪৫


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: অনুমতি না থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ লাগে। এসময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ নেতাকর্মীদের আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জিয়াউল আহসান তালুকদার বলেন, পূর্বানুমতি ছাড়াই জামায়াত রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেছিল। লাঠি চার্জ তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এসময় জামায়াতের ৪০ থেকে ৪৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

তবে জামায়াতের প্রচার শাখা থেকে বলা হয়েছে, ভোটের অধিকার ফেরত পেতে ও সাঈদীর গায়েবানা নামাজে গুলিবর্ষণের প্রতিবাদে জামায়াতের আজকে বিক্ষোভ মিছিল ছিল। সেখানে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। টিয়ারশেল ও রাবার বুলেট মেরেছে। লাঠিচার্জ করেছে। অনেক নেতাকর্মী আহত হয়েছে। তাদের চিকিৎসা না দিয়ে আটক করে নিয়ে গেছে। প্রায় অর্ধশত নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom