শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

২২ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছাবেন রোববার  

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
২২ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছাবেন রোববার  


ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে আসছেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানে চার্টার্ড ফ্লাইটে ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৫৩ মিনিটে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে। এবার তাঁর সফরসঙ্গী অন্য বছরের তুলনায় কম হতে পারে বলেও আভাস পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ডিপিএসসহ অন্যান্য কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকতে পারেন। অন্যবারের মতো এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ব্যবসায়ী প্রতিনিধিদল আসছেন না। তবে ব্যক্তিগত অর্থে বেশ কয়েকজন ব্যবসায়ী আসতে পারেন বলেও জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন এবং ওই সন্ধ্যায় ম্যানহাটনে মাঙ্কুস মেরিয়ট হোটেলের বল রুমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনার আয়োজন করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের দু’গ্রুপ। একই দিনে একই সময়ে এবং একই হোটেলের মিলনায়তনে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামীলীগ পৃথক পৃথকভাবে ‘প্রবাসী নাগরিক সংবর্ধনা ও সার্বজনীন নাগরিক সংবর্ধনা’র ঘোষনা দেওয়ায় নিউ ইয়র্কে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে শেষ মুহুর্তে দু’গ্রুপের মধ্যে উদ্ভুত পরিস্থিতির সমাধান হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ সমস্যার সমাধান না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সংবর্ধনায় অংশ না নিয়ে গত কয়েক বছরের মতো এবারও ভার্চুয়াল সংবর্ধনায় অংশ নেবেন বলে অনেকেই আশঙ্কা করছেন।

২২ সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ এবং নাগরিক সংবর্ধনা শেষে তিনি ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। ওয়াশিংটন থেকে আগামী ৩০ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করবেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর