শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা-মাকে হত্যার চেষ্টা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা-মাকে হত্যার চেষ্টা


ডেস্ক রিপোর্ট::  চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় পিতা-মাতাকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে মোহাম্মদ ইব্রাহীম (৪৫) ও তার স্ত্রী পারভীন আক্তারের (৩০) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী আব্দুল হাশিম ওরফে আবুল হাশেম (৭৫)। আদালত এটিকে আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রুজু করে তিন দিনের মধ্যে বিচারককে অবহিত করার জন্য কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্পত্তি লিখে না দেওয়ায় গত ১৩ সেপ্টেম্বর অভিযুক্ত ইব্রাহীম ও তার স্ত্রী মিলে ভুক্তভোগী আবুল হাশেমকে মারধর করে। ভুক্তভোগী এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরদিন অভিযুক্তরা পুনরায় আবুল হাশেমের স্ত্রী নুরজাহান বেগমকে মারধর করে। তিনি আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসা নেন।

চট্টগ্রাম জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগীরা চিকিৎসা গ্রহণ শেষে তাদের ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে দণ্ডবিধি আইনের ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৫০৬(২) ও ৩৪ ধারায় নিয়মিত মামলা রুজুর করে তিনদিনের মধ্যে অবহিত করার জন্য কর্ণফুলী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর