রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

সমাবেশ নেভাল মোড়ে ভ্রাম্যমাণ মঞ্চে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
সমাবেশ নেভাল মোড়ে ভ্রাম্যমাণ মঞ্চে


স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ির মোড়ে বিএনপিকে রোডমার্চ পরবর্তী সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। এর পরিবর্তে দলীয় কার্যালয়ের সামনে নেভাল মোড়ে ভ্রাম্যমাণ মঞ্চ বানিয়ে সমাবেশের অনুমতি পেয়েছে দলটি।

অনুমতি পেয়ে বুধবার (৪ অক্টোবর) বিকেলে নেভাল মোড়ে সমাবেশের প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। বৃহস্পতিবার বিকেলে সেখানে সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা আছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে প্রথমে কুমিল্লায় সমাবেশ হবে। সেখান থেকে রোডমার্চ শুরু হয়ে ফেনীর মহিপালে পথসভা শেষে যাত্রা করবে চট্টগ্রামের দিকে। পথে মীরসরাই উপজেলায় একটি সভা হবে।

এর পর চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে বিএনপি কার্যালয়ের উদ্দেশে রওয়ানা দেবে রোডমার্চের গাড়িবহর। এতে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী সারাবাংলাকে বলেন, ‘আমরা কাজির দেউড়ির চত্বরে সমাবেশের জন্য সিএমপির কাছে অনুমতি চাইলেও সেটা করতে পারছি না। সমাবেশ হবে বিএনপি কার্যালয়ের পাশের নেভাল মোড়ে। আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। দু’টি লরি পাশাপাশি দাঁড় করিয়ে মঞ্চ তৈরি করা হবে। এর দৈর্ঘ্য থাকবে ৪০ ফুট ও প্রস্থ ১৫ ফুট।’

তিনি জানান, চট্টগ্রাম নগরীর প্রবেশমুখ সিটি গেইট এলাকায় রোডমার্চকে স্বাগত জানানো হবে। এরপর একে খান মোড়, জাকির হোসেন রোড, ফয়সলেক, জিইসি মোড়, ওয়াসা, আলমাস সিনেমা মোড় হয়ে গাড়ির বহর এসে পৌঁছবে কাজীর দেউড়ির বিএনপি কার্যালয়ের সামনে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির সারাবাংলাকে বলেন, ‘নেভাল মোড়ে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ যাতে শেষ হয়, সে ব্যাপারে আমরা সবধরনের সহযোগিতা দেব। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।’

সারাবাংলা/আইসি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর