রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘কে কোন চাপ দিলো— এসব নিয়ে মাথাব্যথা নাই’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
‘কে কোন চাপ দিলো— এসব নিয়ে মাথাব্যথা নাই’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা বুঝি আমাদের সংবিধান। আমরা যাই করি সংবিধান সম্মতভাবেই করব। এর বাইরে দেশ বা বিদেশ থেকে কে কোন চাপ দিল, নিষেধ করল— এ সব নিয়ে আমাদের মাথাব্যাথা নাই।

রোববার (৮ অক্টোবর) রাতে গণভবনের গেটে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিককদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তার আগে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে যথাক্রমে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য মো. শাহজাহান আলম ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাম ফারুককে মনোনয়ন দেওয়া হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আমাদের সংবিধান ছাড়া কারও সিদ্ধান্ত মেনে নেব না এবং শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না। শেখ হাসিনা থাকবেন নির্বাচনকালীন সরকারের প্রধান। নির্বাচন হবে কমিশনের অধীনে। তখন নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন এখানকার যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি তখনও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।’

এ সময় গণভবনের গেটে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টা বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর