শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ইসিতে আসছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
ইসিতে আসছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল


ডেস্ক রিপোর্ট::  আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নির্বাচন ভবনে মার্কিন প্রতিনিধিরা কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে।

ইসি কর্মকর্তারা জানান, ওয়াশিংটনভিত্তিক আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) ও এনআডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট) -এই দুটি সংস্থা ইসির সঙ্গে বৈঠক করবে। সংস্থা দুটি বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণসহ গণতান্ত্রিত চর্চার উন্নয়ন নিয়ে কাজ করে।

কর্মকর্তারা বলছেন, তাদের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক টিম আসবে। এতে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে বিভিন্ন আইন-কানুন ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরের প্রথমার্ধে হতে পারে। আর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ

এর আগে, গত শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের ৬ সদস্য। ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৬ সদস্যের প্রতিনিধি দল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে দেখা করবে।

এনডিআই এবং আইআরআই হলো নির্দলীয়, বেসরকারি সংস্থা। যা বিশ্বব্যাপী গণতন্ত্রের অনুশীলনকে সমর্থন ও শক্তিশালী করতে কাজ করে। সংস্থা দুটি সম্মিলিতভাবে গত ৩০ বছরে ৫০টিরও বেশি দেশে ২০০টিরও বেশি নির্বাচন পর্যবেক্ষণ করেছে।

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের তাদের কারও কারও জন্য প্রাক পর্যবেক্ষণ টিমও পাঠাচ্ছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর