বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

‘অলিম্পিক লরেল’ গ্রহণ করলেন ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৭৪ সময় দেখুন
‘অলিম্পিক লরেল’ গ্রহণ করলেন ড. মুহাম্মদ ইউনূস


আন্তর্জাতিক ডেস্ক

‘অলিম্পিক লরেল’ পুরস্কার গ্রহণ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৩ জুলাই) ‘টোকিও অলিম্পিক-২০২০’ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূসকে ভার্চুয়ালি এ সম্মানজনক পুরস্কার প্রদান করে অলিম্পিক কর্তৃপক্ষ।

ফেসবুকে ইউনূস সেন্টারের অফিসিয়াল পেজে এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, অলিম্পিক লরেল পুরস্কার গ্রহণ করতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। তবে সেখানে উপস্থিতি হতে না পেরে খারাপ লাগছে।

অলিম্পিকের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এই পুরস্কারটি প্রদান করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এর আগে ২০১৬ সালে ব্রাজিলের রিও অলিম্পিকে এ পুরস্কারটি পেয়েছিলেন কেনিয়ার সাবেক অ্যাথলেট অলিম্পিয়ান কিপ কেইনো। রিও অলিম্পিকে মশাল বহন করেছিলেন ড. ইউনূস।

গত ১৫ জুলাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এক বিবৃতিতে ড. ইউনূসকে পুরস্কার প্রদানের সিদ্ধান্তে জানায়। আইওসির বিবৃতিতে বলা হয়, ক্ষুদ্রঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচনে বিশেষ অবদান রেখে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন ড. ইউনূস। এবার তার সামাজিক ব্যবসার ধারণাকে ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে কাজে লাগিয়ে বিশেষ অবদান রাখার জন্য ৮১ বছর বয়সী এই অর্থনীতিবিদকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও শান্তিতে বিশেষ অবদান রাখার জন্য অলিম্পিক লরেল পুরস্কার চালু করেছে অলিম্পিক কর্তৃপক্ষ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর