রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড – Corporate Sangbad


আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মাদক মামলায় ফাতেমা খাতুন (৩২) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুর ২টায় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ফাতেমা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড়পাড়ার সুরুজ আলীর স্ত্রী।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড়পাড়ার ফাতেমা খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসত ঘরের একটি প্লাস্টিকের ড্রামের ভিতর বাজারের ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় ৫০৬ এ্যাম্পুল নেশার বুপেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ একই বছরের ২২শে জুন ফাতেমা খাতুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সিরাজুল আলম জানান, ৭ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: মাসুদ আলী আসামীকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিশ্রম কারাদন্ড প্রদান করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর