রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘২৮ অক্টোবর রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
‘২৮ অক্টোবর রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নকে ধুলিস্যাৎ হয়ে যাবে। ঢাকা শহর থাকবে ‘জয় বাংলা’ স্লোগানের দখলে। তিনি বিএনপিকে মোকাবিলার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। এর আগে, মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম কী হবে- সে বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আগামী ২৮ তারিখ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে ১০ লাখ লোকের সমাগমের মাধ্যমে বিএনপির কবর রচনা করা হবে।’

বিএনপি নেতাদের হুঁশিয়ার করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘স্বপ্ন দেখে লাভ নেই। ঢাকায় সারা বাংলাদেশ থেকে যেসব সন্ত্রাসীদের ঢুকিয়েছেন, ঢাকাবাসীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ওইসব সন্ত্রাসীদের মোকাবিলা করে তাদের হাত-পা ভেঙে দেওয়া হবে।’

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নগরের প্রতিটি ইউনিট-ওয়ার্ডে নেতাকর্মীদের নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে। বিএনপি ও তাদের আন্তর্জাতিক মুরুব্বিরা দেশে অচল অবস্থা তৈরি করতে চায়। ওরা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। সেটা আমরা হতে দেব না।’

বিএনপির মহাসচিবের সমালোচনা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘কাকে পদত্যাগ করতে বলেন? কী কারণে পদত্যাগ করতে হবে? এটা কি মামুর বাড়ির আবদার! ওরা( বিএনপির নেতা) রাজধানীতে বিভিন্ন বাসা-বাড়ি ফ্ল্যাট দ্বিগুণ টাকায় ভাড়া নিয়েছে। তাদের অনেক টাকা। আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই সন্ত্রাসীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন।’

‘সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপি-জামায়াতকে বিশ্বাস করা যায় না’- উল্লেখ্য করে নানক বলেন, ‘কেন বিশ্বাস করা যায় না? ২০১৪ সালে তারা অগ্নিসন্ত্রাস করেছে। আন্দোলনের নামে সারাদেশে তাণ্ডব চালিয়েছে। এখন সারাদেশের এত উন্নয়ন তাদের ভালো লাগে না। তারা আবার ষড়যন্ত্র করছে।’ আজ থেকে মহানগরের প্রতিটি ইউনিট মিছিলের মাধ্যমে দখলে রাখার নির্দেশ দেন।

মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। এ সময় নগরীর বিভিন্ন ওয়ার্ড-থানা পর্যায়ের দলীয় নেতাকর্মী ও স্থানীয় কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর