রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘ইহুদিদের দালালীর কারণে গণহত্যায় নিশ্চুপ জামাত-বিএনপি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
‘ইহুদিদের দালালীর কারণে গণহত্যায় নিশ্চুপ জামাত-বিএনপি’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ফিলিস্তিনে গণহত্যা ইস্যুতে জামায়াত-বিএনপির নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেছেন লিবারেল ইসলামিক জোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমালোচনা করেন।

ফিলিস্তিনের ইসরাইলি বর্বরতা ও গণহত্যা, দেশবিরোধী ষড়যন্ত্র, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিবারেল ইসলামিক জোট এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, ‘বিএনপি, জামাত এবং ইসলামিক দলগুলো ইহুদিদের দালালি করার কারণে ফিলিস্তিনে গণহত্যার বিষয়ে নিশ্চুপ। অথচ ধর্মপ্রাণ মুসলমানের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে রেখেছে। এরা মানুষকে কুরআনের কথা বলে ধোকা দিয়ে যাচ্ছে। আজ জনগণের নিকট পরিষ্কার হয়ে গেছে ক্ষমতার লোভে এরা ইহুদিদের দালালি করছে। এদের বয়কট করতে হবে।’

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘গনতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে যথা সময়ে নির্বাচনের বিকল্প নেই। তবে সে নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য। অসাংবিধানিক পুতুল বা আজ্ঞাবহ সরকার দেশবাসী দেখতে চায় না। দেশের টাকা পাচারকারী দুর্নীতিবাজ ও বাজার সিন্ডিকেটকারীদের তালিকা করে অবিলম্বে জনগণের কাছে প্রকাশ করতে হবে। তাদেরকে আইনের আওতায় না আনলে লিবারেল ইসলামিক জোট এদের বিরুদ্ধে সর্বাত্বক আন্দোলনে নামবে।

প্রধান বক্তা হিসেবে লিবারেল ইসলামিক জোটের নির্বাহী চেয়ারম্যান ও ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ‘বিএনপি-জামাতের ধোকাবাজী মানুষ বুঝে গেছে। এ দেশের মানুষ মুসলমানদের বিরুদ্ধে অবস্থানকারী জঙ্গি, আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না।’

ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা মনিরুজ্জামান রাব্বানী, আশেক্বীনে আউলিয়া ঐক্য পারিষদের মহাসচিব মাওলানা হানিফ নূরী, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন লিবারেল ইসলামিক জোটের কো-চেয়ারম্যান ও আশেক্বীনে আউলিয়া ঐক্য পারিষদের চেয়ারম্যান শাহ্ সূফী সাইয়্যেদ আলম নূরী আল্ সুরেশ্বরী, লিবারেল ইসলামিক জোট কো-চেয়ারম্যান ও সমন্বয়ক, কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) চেয়ারম্যান ফারাহনাজ হক চৌধুরী, লিবারেল ইসলামিক জোট কো-চেয়ারম্যান ও বাংলাদেশ জনদল (বিজেডি) চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, লিবারেল ইসলামিক জোট কো-চেয়ারম্যান ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান হাসরত খান ভাসানী, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) কো-চেয়ারম্যান কাজী মহসিন চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার ন্যাশনাল আওয়ামীপার্টি (ন্যাপ ভাসানী) মহাসচিব খালেদ শাহরিয়ার, কৃষক শ্রমিক পার্টির মহাসচিব গোলাম মোর্শেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব ও লিবারেল ইসলামিক জোটের জনসংযোগ বিষয়ক সম্পাদক সোহেল সামাদ বাচ্চু, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) স্থায়ী পরিষদ সদস্য ও লিবারেল ইসলামিক জোট দফতর সম্পাদক মো. ইব্রাহিম মিয়াসহ অনান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর