বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভারতে অর্ধেকের বেশি মেডিকেল ট্যুরিস্ট বাংলাদেশি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৬৫ সময় দেখুন
ভারতে অর্ধেকের বেশি মেডিকেল ট্যুরিস্ট বাংলাদেশি


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে চিকিৎসার প্রয়োজনে যাওয়া বিদেশিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। একযুগ আগেও ভারতে চিকিৎসা নিতে যাওয়াদের মধ্যে বাংলাদেশি ছিল প্রায় ২৩ শতাংশ। ২০২০ সালের হিসাবে সেই পরিমাণ ৫৪ শতাংশ ছাড়িয়েছে।

ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়ার।

পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশি নাগরিক। যার পরিমাণ ৫৪ দশমিক তিন শতাংশ। দ্বিতীয়স্থানে রয়েছেন ইরাকিরা, ভারতে চিকিৎসা নিতে যাওয়াদের মধ্যে ৯ শতাংশ ইরাকি। তৃতীয়স্থানে থাকা ছয় শতাংশ আফগান। তারপর মালদ্বীপ থেকে সাড়ে চার শতাংশ মেডিকেল ট্যুরিস্ট ভারতে ঢুকেছে।

এর বাইরে, আফ্রিকার কয়েকটি দেশ থেকে চার শতাংশ মানুষ চিকিৎসা নিতে ভারতে গেছেন।

ভারতের ন্যাশনাল মেডিকেল অ্যান্ড ওয়েলনেস ট্যুরিজম প্রমোশন বোর্ডের সদস্য প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি বলেছেন, বিদেশি রোগীদের মধ্যে বেশিরভাগই ভারতে যান জটিল হার্ট সার্জারি এবং ক্যানসারের চিকিৎসা করাতে। করোনা মহামারি শুরুর পর থেকে বিদেশি রোগীর সংখ্যা একেবারেই কমে গেছে। এটি আবার আগের অবস্থায় ফিরতে কয়েক মাস লেগে যাবে।

ডা. দেবী শেঠির মতে, বাংলাদেশিরা চিকিৎসা সেবার জন্য ভারতের প্রতি আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে সেখানকার উন্নত চিকিৎসার ব্যবস্থা ছাড়াও একই ধরনের খাবার, ভাষা, সাশ্রয়ী মূল্যে চিকিৎসা এবং সাংস্কৃতিক স্বাচ্ছন্দ্য অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে।

মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০০৯ সালে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের সাড়ে ৫৭ শতাংশ ছিলেন মালদ্বীপের অধিবাসী। ২০২০ সালে এসে মালদ্বীপ থেকে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরিমাণ দাঁড়িয়েছে মাত্র চার শতাংশে।

রোগীদের চিকিৎসা নেওয়ার প্রবণতার ব্যাপারে বলতে গিয়ে ফোরটিস হেলথকেয়ারের ভাইস-প্রেসিডেন্ট ডা. মনীষ মাত্তো বলেন, দিল্লি-মুম্বাইয়ে বেশিরভাগ রোগী আসেন বাংলাদেশ এবং পশ্চিম এশিয়া থেকে। চেন্নাই রোগী পায় মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং মরিশাস থেকে। ব্যাঙ্গালুরুরও অধিকাংশ রোগী বাংলাদেশ, পশ্চিম এশিয়া এবং আফ্রিকান দেশগুলো থেকে আসে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর