নতুন ইনকগনিটো মোডের ব্যবহার করুন – কেউ যদি সস্তায় ফ্লাইটের টিকিট বুকিং করতে চান তাহলে ছদ্মবেশী মোড অর্থাৎ ইনকগনিটো মোডের ব্যবহার করে দেখতে পারেন। কারণ কেউ যখনই নিজেদের লগইনের সঙ্গে যে কোনও বিষয় সার্চ করেন, সে সেই বিষয় সম্পর্কিত বিজ্ঞপ্তিগুলি পেতে শুরু করেন। একইভাবে কেউ যখন বারবার ফ্লাইটের টিকিটের জন্য সার্চ করে, তখন সাইটগুলি তাঁকে বেশি দাম দেখাতে শুরু করে। এমন পরিস্থিতিতে ছদ্মবেশী মোড অর্থাৎ ইনকগনিটো মোড ব্যবহার করা সুবিধাজনক এবং লাভজনক। কারণ এটি কারও সার্চ হিস্টরিতে থাকে না।