রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

নাশকতার মামলায় মির্জা ফখরুল কারাগারে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
নাশকতার মামলায় মির্জা ফখরুল কারাগারে


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর রমনা থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ অক্টোবর) রাতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এই আদেশ দেন। এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ুন কবীর খান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ সময় মির্জা ফখরুলের পক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী, জয়নাল আবেদীন মেসবা, খোরশেদ মিয়া আলমসহ আরও অনেকেই জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এই জামিনের বিরোধিতা করেন। উভয়ের পক্ষের শুনানি শেষে তার জামিনে আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নাশকতার মামলায় মির্জা ফখরুল কারাগারে

এদিন রাত ৮টা ১০ মিনিটে মির্জা ফখরুলতে আদালতে হাজির করা হয়। এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এর কিছুক্ষণ পরে ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম দেখা করতে আদালতে আসেন। তবে অনুমতি না থাকায় কিছুক্ষণ অপেক্ষা করে ফেরত চলে যান তিনি।

আরও পড়ুন:

নাশকতার মামলায় মির্জা ফখরুল কারাগারে

নাশকতার মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, সামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডুনার ও সদস্য সচিব আমিনুল হক।

উল্লেখ্য, এদিন সকালে গুলশানের নিজ বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটক করার পর তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সারাবাংলা/এআই/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর