রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পাহারা জোরদার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পাহারা জোরদার


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে। এতোদিন অফিসের সামনে পুলিশের এক স্তরের নিরাপত্তা ছিল। শনিবার থেকে এই নিরাপত্তার সঙ্গে যুক্ত হয়েছে কাঁটাতারের ব্যারিকেড।

মতিঝিলে আওয়ামী লীগের সমাবেশের কারণে কার্যালয়ের তিন দিকে ব্যারিকেড বসানো হয়েছিল। রাতে সেই ব্যারিকেড দুই পাশে রাখা হয়েছে।

গত ২৮ অক্টোবর রাত থেকে নয়াপল্টন কার্যালয়ের কলাসিবল গেইট তালাবদ্ধ। কার্যালয়ে নেতা-কর্মীদের আসা-যাওয়া বন্ধ রয়েছে। কার্যালয়ের সামনের ‍ফুটপাত চলাচলের জন্য ব্যবহার করতে দিচ্ছে না পুলিশ। পথচারীদের ঘুরে যেতে বলা হচ্ছে।

নয়াপল্টনের সড়কে প্রাইভেট কার, সিএনজি, রিকশার চলাচল করছে। তবে রিকশার সংখ্যাই বেশি। সড়কের দোকান-পাটগুলো বন্ধ রয়েছে।

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পাহারা জোরদার

পুলিশ কর্মকর্তারা বলছেন, নয়াপল্টনের সড়কে যান চলাচল স্বাভাবিক। কোথাও ইনডেন্ট হয়নি। মানুষজনের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা বিধানে পুলিশ সদা প্রস্তুত রয়েছে।

এদিকে কার্যালয় তালাবদ্ধ করে রেখে নির্বাচন কমিশনের চিঠি ঝুলিয়ে রাখাকে ‘মহাতামাশা’ অভিহিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপির বন্ধ কার্যালয়ে ইসির চিঠি প্রেরণও ছিল আরেকটি তামাশা। আসলে সরকার নিজেদেরকে অতি চালাক ভাবছে এবং সবকিছুতেই ধরাকে সরা জ্ঞান করছে। নির্বাচনের প্রাক্কালে বিএনপিসহ বিরোধীদলের নেতা-কর্মীদেরকে যেভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে, তাতে এটি সুস্পষ্ট যে, আগামী নির্বাচন যেনতেন প্রকারে অনুষ্ঠিত করে আবারও রাষ্ট্রক্ষমতা দখলে নিতে বদ্ধপরিকর অবৈধ শাসকগোষ্ঠী।’

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর