রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বিএনপির ভাইস চেয়ারম্যান দুদুকে আটকের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ সময় দেখুন
বিএনপির ভাইস চেয়ারম্যান দুদুকে আটকের অভিযোগ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা আটক করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। এ সময় তার এক ভাগনেকেও ডিবি নিয়ে গেছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

রোববার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরিবার বলছে, ঢাকা ক্যান্টনমেন্টের পোস্ট অফিস এলাকায় শামসুজ্জামান দুদুর বোনের বাসা থেকে তাকে আটক করা হয়েছে।

শামসুজ্জামান দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান ভোলা রাত ১টার দিকে সারাবাংলাকে বলেন, রাত ১২টার কিছু পর আমার বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে আমার ভাই শামসুজ্জামান দুদুকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন ধরে নিয়ে গেছে। এ সময় পুলিশ আমার এক ভাগনেকেও নিয়ে গেছে। কেন বা কী কারণে তাদের নিয়ে গেছে, সে বিষয়ে আমাদের সুস্পষ্ট কিছু বলেনি।

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার রাত ১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তাতেও একই অভিযোগ করেন।

বার্তায় শামসুদ্দিন দিদার বলেন, রোববার দিবাগত রাত ১২টার পরপরই ১৫/২০ জনের একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে শামসুজ্জামান দুদুকে তার বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। সঙ্গে দুদুর ব্যবসায়ী ভাগনে হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বললেও তারা কেউ শামসুজ্জামান দুদুকে আটক বা গ্রেফতারের তথ্য নিশ্চিত করেননি।

সারাবাংলা/জিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর