সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সারাদেশে সোম ও বুধবার ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটতে পারে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
সারাদেশে সোম ও বুধবার ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটতে পারে


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সারাদেশে আগামী সোমবার ও বুধবার ১০ ঘণ্টা করে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি)।

রোববার (২৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা জানায়, দেশের প্রথম সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশন কাজের জন্য দুই দিনে ২০ ঘণ্টা আংশিক সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই ৪) ‘সিস্টেমের আপগ্রেডেশন’ কার্যক্রম চলছে। এ কাজের জন্য সোমবার (৩০ অক্টোবর) ও বুধবার (১ নভেম্বর) রাত ২টা থেকে পরদিন প্রায় ১০ ঘণ্টা করে ইন্টারনেট গ্রাহকেরা ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

বিএসসিপিএলসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজ শেষ হলে ব্যান্ডউইথ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

সারাবাংলা/ইএইচটি/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর