বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৯ সময় দেখুন
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় 


মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিক ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (০৮ নভেম্বর বিকেল ৩.৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক, মসজিদের ইমাম, কাজি, পুরোহিত, ফাদার অন্যান্য ধর্মের প্রতিনিধি। সার্বিক উপস্থাপনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ। মতবিনিময় সভায় জেলার ৩০ জন সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভাটি জেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
মোঃআশরাফুল ইসলাম

The post চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময়  appeared first on Unitednews24.com.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর