সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: জান্নাত আরা হেনরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: জান্নাত আরা হেনরী


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে। তাই তাদের বলব নির্বাচনে দাঁড়ান, আসুন। জনগণ কার সঙ্গে আছে জানুয়ারিতে জনগণ সেটি প্রমাণ করে দেবে। আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আমি কথা দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়ে আপনাদের মাঝে পাঠাবেন। আমি আপনাদের সহযোগিতায় নৌকা মার্কায় বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।’

শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচার, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সিরাজগঞ্জে উন্নয়ন ও শান্তি সমাবেশে তিনি এ সব কথা বলেন।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের আয়োজনে শহরের বাজার স্টেশনের মুক্তির সোপানে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি মনিরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী।

ড. জান্নাত আরা হেনরী বলেন, ‘আপনারা জানেন বিগত জেলা আওয়ামী লীগের কমিটিতে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি।আন্দোলন সংগ্রামে মাঠে থেকেছি। কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি। কোনো হুমকি-ধমকি দিয়ে জান্নাত আরা হেনরীকে দমিয়ে রাখা যাবে না।’

আওয়ামী লীগের এই নেত্রী বলেন, ‘বিশ্ববাসী আজকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে। সারাবিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়জয়কার। আজকে যখন পদ্মাসেতুর উদ্বোধন, উপমহাদেশের মধ্যে বৃহৎ কর্ণফুলী টানেল, মেট্রোরেলের উদ্বোধন করেছেন সেই সময়ে জামায়াত-বিএনপি জোট তাণ্ডব চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কাছে এসে শিখে যেতে হবে সংগ্রাম কাকে বলে? দুটো লাঠির বাড়ি খেয়ে দৌড় দেবেন। বিদেশের মাটিতে বসে কথা বলবেন, এটি কোনো রাজনীতি হতে পারে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সহ-সভাপতি বদরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ চৌধুরী পিয়ার, সাংগঠনিক সম্পাদক দানিউল হক মোল্লা, সদস্য জিহাদ আল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, সাধারণ সম্পাদক সুমন রহমানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে যোগ দেন। একপর্যায়ে শান্তি সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর