বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

অভয়নগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ সময় দেখুন
অভয়নগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর(যশোর) প্রতিনিধি ::

যশোরের অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে ১৪ নভেম্বর মঙ্গলবার পানিতে ডুবে  মারিয়া (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মারিয়া ঐ গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে।

পারিবারিক সুত্রে জানা যায়,  শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর  সন্তানকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে সকাল ১০ টার দিকে বাড়ির পুকুর থেকে ডুবন্ত অবস্থাতায় তাকে  উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানার এস, আই আশিকুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবিভাবকের অসতর্কতায় বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর