শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কয়রায় শেখ হাসিনা ৯ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে ৮টি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
কয়রায় শেখ হাসিনা ৯ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে ৮টি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন


এস. এম ছাব্বির হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার কয়রায় ৯ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে আটটি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন নবনির্মিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবনসহ ২০২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন সহ মোট ২০২৯ টি নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

এর মধ্যে ৯ কোটি ৩১ লক্ষ ৪২ হাজার টাকা ব্যয়ে কয়রা উপজেলার ৮টি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের মধ্যে আমাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ,শরিষামুট গাজি নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, দক্ষিণ মদিনাবাদ মুসাফিয়া প্রাথমিক বিদ্যালয় ভবন, তালবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় ভবন, ঠাকুরের চক প্রাথমিক বিদ্যালয় ভবন, ভান্ডারপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, চান্নিরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও দক্ষিণ হাতিয়ার ডাঙ্গা বিদ্যালয় ভবন।

গণভবন থেকে সরাসরি সম্প্রচারিত  মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্‌বোধনী অনুষ্ঠানটি কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে উপভোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো. কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. দারুল হুদা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী মোস্তাকিম বিল্লাহ, কয়রা থানার ওসি তদন্ত মো. টিপু সুলতান, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম।

এছাড়াও কয়রা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর