সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

গাইবান্ধার ৫ আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত ৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
গাইবান্ধার ৫ আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত ৬


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাইবান্ধা: জেলার পাঁচটি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৫২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেগুলো যাচাই-বাছাই করে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ৬ প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুল এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।

কাগজপত্রে ত্রুটি ও অসঙ্গতি থাকায় সোমবার দুপুর ১২টা পর্যন্ত স্থগিত করা হয়েছে গাইবান্ধা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান, গাইবান্ধা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান সরকার, স্বতন্ত্র প্রার্থী এইচ এম এরশাদ, মো. শামসুল আজাদ শীতল, বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম ও ন্যাশনাল পিপলস পার্টির মো. ফারুক মিয়ার মনোনয়ন।

সংসদীয় আসনের মোট ভোটের এক শতাংশ ভোটারের সমর্থন ও দাখিলকৃত কাগজপত্রে ত্রুটি থাকায় যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন-

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন, এবিএম মিজানুর রহমান, আব্দুল্লাহ নাহিদ নিগার খেলাফত বাংলাদেশের মো. হাফিজার রহমান। গাইবান্ধা-২ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী মাসুমা আক্তার, সাজেদুর রহমান, রফিকুল ইসলাম, জহরুল ইসলাম। এছাড়া প্রস্তাবকারী অন্য আসনের হওয়ায় কৃষক শ্রমিক জনতা লীগের আবু সায়েদ চৌধুরীর।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মোহাম্মদ জাহিদ, হলফনামায় তথ্য গোপন ও ভ্যাট বাকি থাকায় জাসদ প্রার্থী এস এম খাদেমুল খুদি, হলফনামা’র তথ্য গরমিল থাকায় জাকের পার্টির তোছাদ্দেক হোসেন সরকার, স্বতন্ত্র প্রার্থী মো. মনজুরুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের মো. মোস্তফা মনিরুজ্জামান।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জাকের পার্টির আবুল কালাম, স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন, শ্যামলন্দু মোহন রায়। ঋণ খেলাপির কারণে ন্যাশনাল পিপলস পার্টি রুমি আকরামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া গাইবান্ধা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলির মনোনয়নও বাতিল করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর