বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী জামায়াতের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন

লকডাউনে অভাবের তারনায় ৩ মাসের শিশুকে বিক্রি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪১৭ সময় দেখুন
লকডাউনে অভাবের তারনায় ৩ মাসের শিশুকে বিক্রি


ইউনাইটেড নিউজ ডেস্ক :: সংসারের অভাব-অনটনের কারণে সন্তানসহ নিজেদের ৩ বেলা খাবার না জোটায় নিজের কন্যা শিশুকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন হতদরিদ্র এক পরিবার। বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

করোনা ভাইরাস সংক্রমণের কারনে বরাবর লকডাউনে কাজ হারিয়েছেন শিশুটির বাবা মো. মোসলেম সরদার। কাজ না থাকায় অভাবের তারনায় ৩ মাসের শিশু গত ২১ জুলাই বিক্রি করেন মা বাবা।

শিশুর বিক্রির বিষয়ে শিশুটির মা আলোমতি বলেন, আমার সন্তান বিক্রি করিনি পালতে দিয়েছি। পরে আলোমতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার স্বামী একজন জেলে গত কয়েক মাস নদীতে কোন মাছ নেই। এই মহামারীর মধ্যে অন্য কোন কাজও করতে পারছে না। এ জন্য সংসার চালাতে পারছে না। এতো দিন কোথায় ছিল এতো লোক, কেথায় ছিল এত মানবদরদীরা। কই কাউকে তো এর আগে কখনো দেখিনি। কোন চেয়ারম্যান, মেম্বার এসে তো দেখেনি।

তিনি আরও বলেন, কতো কেঁদেছি না খেয়ে এই তিনটি শিশু বাচ্চা নিয়ে কেউ তো একবারও তাকিয়ে দেখলো না। কোন বাবা-মা কম কষ্টে তাদের সন্তান বিক্রি করে না। আমরা ক্ষুধার তাড়নায় দুধের শিশুটিকে বিক্রি করতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে জানত চাইলে ইউপি চেয়ারম্যান মো. তৌফিকুর রহমান সিকদার জানান, আমি শুনেছি ৪০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দিয়েছেন শিশুটির বাবা-মা। শিশুটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে।

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র বলেন, লোকমুখে ঘটনা শুনে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে শিশুটি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য বলা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom