রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বিজয়ের বেশেই বাঙালি এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
বিজয়ের বেশেই বাঙালি এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজয় র‌্যালি যেন বিজয় বেশে সারাদেশে উদযাপিত হয়। সেটা হবে এই খুনি, সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসের কাছে একটা জবাব। কারণ, বাঙালি বিজয়ের বেশেই এগিয়ে যাবে।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী কুয়েতের আমিরের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ শনিবার (১৬ ডিসেম্বর) মারা যান। তার প্রতি সম্মান দেখাতে সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করার কারণে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রাও একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘আগামীকাল ১৮ ডিসেম্বর আমাদের যে বিজয় র‌্যালি হওয়ার কথা সেটা আমরা করব না। কারণ, ওইদিন আমরা কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছি। সেদিন আমাদর পতাকা অর্ধনমিত থাকবে। আমরা কাল রাষ্ট্রীয় শোক পালন করব। আর আমাদের র‌্যালিটা হবে পরের দিন ১৯ ডিসেম্বর।’ বিজয় র‌্যালি বিজয় বেশে যেন উদযাপিত হয় সেই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, বিজয় র‌্যালি খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা জবাব বলে মনে করেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে যৌথভাবে সভা পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর