রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

সিলেটে শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে রূপ নেবে: নানক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
সিলেটে শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে রূপ নেবে: নানক


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভা সফলে সিলেটবাসীর সহযোগিতা কামনা করে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামীকাল আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে রূপ নেবে। এই জনসভার মধ্য দিয়ে প্রমাণ হবে এবারও সিলেটের সব কয়টি আসন সিলেটবাসী আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর বারোটায় জনসভাস্থল পরিদর্শন সময়ে তিনি এসব কথা বলেন।

জনসভাস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সব প্রস্তুতিতে সন্তুষ প্রকাশ করে বলেন, ‘সিলেট আমাদের পূণ্যভূমি, এই পূণ্যভূমি থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সিলেটবাসীর প্রতি আন্তরিক। তার কাছে কিছু চাইতে হয় না, চাওয়ার আগেই তিনি দিয়ে থাকেন। সিলেটবাসীকেও তিনি অনেক কিছু দিয়েছেন। সিলেটসহ পুরো দেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তিনি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন।’

এইসব পরিকল্পনা বাস্তবায়নে সিলেটবাসী সাথে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জাহাঙ্গীর কবির নানক।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন, জেলার সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

প্রসঙ্গত, বুধবার (২০ ডিসেম্বর) হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নগরীর আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি জনসভার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ। এই জনসভায় বক্তব্য রাখবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জনসভাকে ঘিরে দলের নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর