স্পেশাল করসপন্ডেন্ট
ঢাকা: ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন।
২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
এসএসসি পরীক্ষার রুটিন
- বাংলা ১ম পত্র/ সহজ বাংলা ১৫ ফেব্রুয়ারি
- বাংলা ২য় পত্র/ সহজ বাংলা ২য় পত্র ১৮ ফেব্রুয়ারি
- ইংরেজি ১ম পত্র ২০ ফেব্রুয়ারি
- ইংরেজি ২য় পত্র ২২ ফেব্রুয়ারি
- গণিত ২৫ ফেব্রুয়ারি
- ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা ২৭ ফেব্রুয়ারি
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২৮ ফেব্রুয়ারি
- গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিল শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), চারু ও কারুকলা (তত্ত্বীয়) ২৯ ফেব্রুয়ারি
- পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং ৩ মার্চ
- রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ ৫ মার্চ
- ভূগোল ও পরিবেশ ৬ মার্চ
- জীব বিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি ৭ মার্চ
- বিজ্ঞান, উচ্চতর গণিত (তত্ত্বীয়) ১০ মার্চ
- হিসাব বিজ্ঞান ১১ মার্চ
- বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১২ মার্চ
সারাবাংলা/জেআর/আইই