রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

রূপগঞ্জের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে অন্যরা অপপ্রচার চালাচ্ছে: গাজী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
রূপগঞ্জের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে অন্যরা অপপ্রচার চালাচ্ছে: গাজী


সিনিয়র করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, রূপগঞ্জে বিগত সময়গুলোতে আমি ব্যাপক উন্নয়ন করেছি। রূপগঞ্জের উন্নয়ন হয়েছে বলেই ভোটের মাঠে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি মনে করি, ৯৫ শতাংশ মানুষ আমার পক্ষে রয়েছে। আমার বিরুদ্ধে কথা বলে নানা অপপ্রচার চালানোটাই এখন প্রতিপক্ষ প্রার্থীর পুঁজি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে গণসংযোগ চলাকালীন এ সব কথা বলেন।

৭ জানুয়ারির নির্বাচনে রূপগঞ্জের ভোটাররা নৌকা মার্কার পক্ষে ও উন্নয়নের পক্ষে ভোট দেবেন বলে আশাবাদী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

এদিন কায়েতপাড়ার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের হাতে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন তিনি।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘রূপগঞ্জে বিগত সময়গুলোতে অন্য প্রার্থীরা কোনো উন্নয়নের কাজে আসেননি। তাই তাদের কোনো জনসমর্থন নেই। এমনকি তাদের সঙ্গে নিজস্ব কর্মীও নেই। গণমাধ্যমে তাই নানা বিভ্রান্তিকর কথা বলে বেড়াচ্ছে।’

তিনি বলেন, ‘প্রতিপক্ষরা নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা বিভিন্ন কোম্পানির এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং ওইসব কোম্পানির টাকা হজম করার জন্য বিভিন্ন কথা বলে বেড়াচ্ছে।’


গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘মানুষ এসব অপপ্রচারে কান দিচ্ছে না। তারা উন্নয়নে বিশ্বাস করে। পনের বছরের এত উন্নয়ন দেখেই তারা নৌকায় ভোট দিয়ে আমাকে ফের বিজয়ী করবে বলে বিশ্বাস করি।’

এদিন কায়েতপাড়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের পাশাপাশি বিভিন্ন ঘরোয়া আলোচনায়ও অংশ নেন গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। এ সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা নির্বাচনি প্রচারে অংশ নেন।

আরও পড়ুন
গাজীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর কথা স্বীকার করলেন তৈমুর
ফের সেরা করদাতা গোলাম দস্তগীর গাজী ও গোলাম মূর্তজা
রূপগঞ্জে গাজীর বিকল্প কেবল গাজী-ই
পুরনো ভিডিও দেখিয়ে তৈমুর মিথ্যাচার করছেন: গোলাম দস্তগীর গাজী

 

সারাবাংলা/এসবি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর