বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কলকাতাসহ পশ্চিমবঙ্গের ১৬ জেলায় করোনায় মৃত্যুহীন একটি দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪২২ সময় দেখুন
কলকাতাসহ পশ্চিমবঙ্গের ১৬ জেলায় করোনায় মৃত্যুহীন একটি দিন


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আঘাত অনেকটাই সামলে উঠছে ভারত। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতাসহ ১৬টি জেলায় ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু হয়নি। এছাড়া একই সময়ে ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২ জনের।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। মঙ্গলবারের বুলেটিনে বলা হয়, পশ্চিমবঙ্গে একদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬২ জন। এ সময়, অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের।

বুলেটিনে বলা হয়, কলকাতা, উত্তর২৪ পরগনাসহ ১৬টি রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু হয়নি। তবে একদিনে কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন।

উল্লেখ্য, মঙ্গলবার তথ্য হালনাগাদের পর পশ্চিমবঙ্গে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ২৪ হাজার ৯৫৮। আর মৃত্যুর সংখ্যা পেরিয়েছে ১৮ হাজার ৯৫ জনে।

এদিকে ভারতে দৈনিক মোট সংক্রমণের সংখ্যাও দিন দিন কমছে। গত ২৪ ঘণ্টায় ভারতের নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজারের ৬৮৯ জন— যা প্রায় সাড়ে তিন মাস পর সর্বনিম্ন। এছাড়া একদিনে ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৪১৫ জনের।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর