রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘নির্বাচন নিয়ে সারাদেশে হাস্যরসের সৃষ্টি হয়েছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ সময় দেখুন
‘নির্বাচন নিয়ে সারাদেশে হাস্যরসের সৃষ্টি হয়েছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সারাদেশে হাস্যরসের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দৈনিক বাংলা ও মতিঝিল শাপলা চত্বর এলাকায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের বন্দি রেখে আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে ডামি নির্বাচন করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে। সরকার নির্বাচনের নামে যে নাটক মঞ্চায়িত করছে তাতে সারাদেশে হাস্যরসের সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ আর কখনও ক্ষমতায় আসতে পারবে না। তাই যাওয়ার আগে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। তারা তো জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই এদেশের জনগণ না খেয়ে মরেও গেলেও তাদের কিছু আসে যায় না। তাই সবাইকে বলব, আসুন সবাই একজোট হয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, সাম্যবাদী দলের চেয়ারম্যান সৈয়দ কমরেড ডা. নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী, এনপিপি নেতা নজরুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর