শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী পলকের গণসংযোগ অব্যহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ সময় দেখুন
সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী পলকের গণসংযোগ অব্যহত


রাজু দে, (ষ্টাফ রিপোর্টার) নাটোর ::

নাটোরের সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ব্যপক গণসংযোগ করছেন। সকাল থেকে রাত অবধি অবিরাম ভাবে গণসংযোগ, পথসভা, কুশল বিনিময় এবং বিভিন্ন জালসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন।

 

শনিবারে তিনি সিংড়া পৌর এলাকা এবং ছাতারদিঘী ইউনিয়নের গ্রামে গ্রামে গণসংযোগ এবং পথসভা করেন। দ্বাদশ সংসদ নির্বাচন নাটোর-৩ সিংড়া আসনের নৌকা মনোনীত প্রার্থী তিনি। এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করলেও হেভিওয়েট প্রার্থী হিসেবে তার নাম মুখে মুখে।

গণসংযোগ কালে প্রতিমন্ত্রী পলক তার বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরছেন। আগামী ৫ বছর জনগন তাকে বিপুল ভোটে বিজয়ী করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর