শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

যশোর -৬ কেশবপুর আসনে স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম বিজয়ী 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ সময় দেখুন
যশোর -৬ কেশবপুর আসনে স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম বিজয়ী 


জাহিদ আবেদীন বাবু, কেবশপুর (যশোর) থেকে ::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৬ কেশবপুর আসনে শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম ঈগল প্রতীক নিয়ে ৪৮হাজার ৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ২০৯ভোট। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জি এম হাসান লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪০ ভোট। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো, তুহিন হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার মো, রবিউল ইসলাম জানান, এ আসনে মোট ভোটার ২লাখ ১৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে ১লাখ ৬ হাজার ৬৫ জন ভোটার ভোট প্রদান করেছেন।।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর