রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ফিরোজ রশীদ ও সুনীল শুভকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১১০ সময় দেখুন
ফিরোজ রশীদ ও সুনীল শুভকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি থেকে দলটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়কে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ক্ষমতাবলে দেওয়া এ অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতির কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

জাপার দুই নেতাকে অব্যাহতি প্রসঙ্গে পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম বলেন, ‘তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দলীয় কার্যালয় ঘেরাও করে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন। এসব কারণে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভোটে ভরাডুবির জন্য দলীয় চেয়ারম্যান জি এম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়ী করে এই তিন শীর্ষ নেতার পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। অভিযোগ রয়েছে জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকাসহ জ্যেষ্ঠ নেতারা বিক্ষোভে নেতৃত্ব দেন।

সারাবাংলা/ইউজে/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর