রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

হাইকোর্টে বিএনপি নেতা মিন্টুর জামিন মঞ্জুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১১০ সময় দেখুন
হাইকোর্টে বিএনপি নেতা মিন্টুর জামিন মঞ্জুর


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বাস ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে আগামী ১৪ মার্চ পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাকে ঢাকার দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে মিন্টুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।

গত ৬ ডিসেম্বরে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাসহ পৃথক দুই মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে মিন্টুর পক্ষে আবেদন করেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। ওই আবেদনের শুনানি নিয়ে আজ এ আদেশ দেন আদালত।

পরে ব্যারিস্টার একেএম এহসানুর রহমান জানান, একই মামলায় বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর আগাম জামিন নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়া প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় সুপ্রিম কোর্টের তিন আইনজীবী আগাম জামিন পেয়েছেন। তারা হলেন- বিএনপি নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, নিতায় রায় চৌধুরী ও এএম মাহবুব উদ্দিন খোকন।

যদিও প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ। এ ছাড়া বাসে হামলা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর